যশোরে এইচ ড্যাব’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী হোমিওপ্যাথিক চিকিৎসকদের সংগঠন হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (এইচ ড্যাব) উদ্যোগে যশোরে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল সোমাবার শহরের দড়টানা ভৈরব চত্বরে কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে এ চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ ক্যাম্পের উদ্বোধন করেন ও পথচারিদের হাতে ওষুধ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা তাঁতী দলের আহবায়ক সিরাজুল ইসলাম, এইচ ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক মুনিরুজ্জামান জীবন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব হাসানুজ্জামান বাবলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ কায়সার ইস্তি প্রমুখ। এদিন এক হাজার পথচারির মাঝে এ ওষুধ বিতরণ করা হয়।

ভাগ