সতীঘাটা প্রাইমারি স্কুলে অবহিতকরণ সভা

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ প্রকল্পের স্থানীয় নাগরিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং যশোর সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলা প্রকৌশলী ইকবাল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভবন নির্মাণের ঠিকাদার আনোয়ার হোসেন, ডিভিশনাল ফিল্ড অফিসার কে. এম জাকারিয়া, পিও ব্র্যাক সিইপি কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন, সংরক্ষিত সদস্য মনোয়ারা জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক শহিদুল হাসান বাবলু, অবসরপ্রাপ্ত সেনাসদস্য গোলাম মোস্তফা, ব্যবসায়ী ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, মশিউল আজম, বিভা রাণী মল্লিক, মনিরুল ইসলাম প্রমুখ।

ভাগ