যশোর সিভিল সার্জনের খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যশোর সদরের কাঠামারা কমিউনিটি ক্লিনিকের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিনিক প্রাঙ্গনে শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় স্থানীয় সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠন বৃদ্ধ হাতেম আলী মোলাকে (১১০) সম্মাননা প্রদান করে। হাতেম আলী মোলা তার জীবনের অর্ধেকেরও বেশি সময় এলাকার মানুষকে কবিরাজি চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। যে কারণে সম্মাননা হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেন সিভিল সার্জন। এছাড়া সদিচ্ছার সর্বোচ্চ রক্তদাতা গোলাম রসুলকেও ক্রেস্ট প্রদান করা হয়। কাঠামারা সভাপতি সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, দলেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকিল উদ্দীন, কিনিকের জমিদাতা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য খেলাফত ও রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার, সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। পরে বিকেলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন কিনিকের আশপাশে প্রায় ১০টি ঔষধি গাছের চারা রোপণ করে ৪ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

ভাগ