চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় আরো ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জনে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, রবিবার রাত সাড়ে ৯ টায় কুষ্টিযা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৪ টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ১৭ টি পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলার সদর উপজেলায় ৪, আলমডাঙ্গা উপজেলায় ৭ ও দামুড়হুদা উপজেলায় ৬ জন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন মহিলা। তাদের বয়স ২০ থেকে ৭০ বছরের মধ্যে। উল্লেখ্য, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আইসোলেশনে ১৯ ও হোম আইসোলেশনে ৮৫ জন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়েছেন ১৪৫ জন।




