দারুল আরকাম মাদরাসা প্রকল্প অনুমোদন ও বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসা প্রকল্প অনুমোদন ও বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন শিকরা। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া এই স্মারকলিপি তুলে দেন দারুল আরকাম শিক কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মাদ ওবাইদুল্লাহ। এ সময় সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, শিক মাওলানা মুফতি মো. ছানাউল্লাহ, হাফেজ মাওলানা মো. নাসিম উদ্দিন, মাওলানা জুলহাস, মাওলানা আরজ আলী, মাওলানা শাহিন গাজী, মাওলানা শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দারুল আরকাম শিক কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মাদ ওবাইদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ২০১৭ সালে দেশের প্রতিটি উপজেলায় ২টি করে মোট এক হাজার ১০টি মাদরাসা প্রতিষ্ঠিত করে। প্রতিযোগিতাপূর্ণ পরীার মাধ্যমে এসব মাদরাসার জন্য ২০২০ জন শিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতা পেলেও গত ৬ মাস ধরে আমরা কোন বেতন-ভাতা পাই না। বেতন ভাতা না পেয়ে করোণা পরিস্থিতিতে আমরা মানবেতর জীবনযাপন করছি। বেতন ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি। বাগেরহাটের ৯ উপজেলায় ১৮ টি মাদরাসায় ৩৬ জন শিক রয়েছেন। এসব মাদরাসায় আরও ৫৪ জন শিক নিয়োগ করা হবে বলে জানা গেছে।