লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২০১ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৩টি ল্যাবের মধ্যে ৬৮টি ল্যাব থেকে প্রতিবেদন পাওয়া গেছে। মোট নমুনা পরীা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এর মধ্যে ৩ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জন মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মৃত ৪৪ জনের ৩৩ জন পুরুষ। ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫২৪ জন করোনা থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন যা শনাক্ত বিবেচনায় ৪৫ দশমিক ৯৮ ভাগ।





