খুলনায় করোনায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

খুলনা ব্যুরো॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) মারা গেছেন। সোমবার সকাল ৬টায় খুলনা সদর হাসপাতালের ফু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর দাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত গোলাম সারোয়ার খানের ছেলে কেএম সাদিক হাসান সানি জানান, গত ৪ জুলাই তার বাবা গোলাম সারোয়ার খানের করোনার রিপোর্টে পজিটিভ আসে। সোমবার সকাল ৬টায় খুলনা সদর হাসপাতালের ফু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝরা উপজেলায়। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হলো।

ভাগ