যশোরে আদালতে আসামি আত্মসমর্পণ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার থেকে বিভিন্ন মামলার আসামির আত্মসমর্পণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন আদালতে বিভিন্ন মামলায় ৩৪ আসামি আত্মসমর্পণ করেন। এর মধ্যে ২৭ জনের জামিন মঞ্জুর হয়েছে। বাকিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিন কোতয়ালি থানার চার মামলার ১৬ জন আসামি আত্মসমর্পণ করেন। এর মধ্যে ১৫ জন জামিন পান। এছাড়া কেশবপুর থানার তিন মামলার ৭ আসামি আত্মসমর্পণ করলে আদালত সকলের জামিন মঞ্জুর করেছেন। মনিরামপুর থানার মামলায় আত্মসমর্পণ করেন ৭ আসামি। এর মধ্যে ৩ জনকে জামিন মঞ্জুর ও ৪ জনের জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত। ঝিকরগাছা থানার ২ মামলায় দুজনের মধ্যে একজনের জামিন মঞ্জুর এবং অপরজনের জামিন না মঞ্জুরের আদেশ দেন আদালত । চৌগাছা থানার দুটি মামলার ২ আসামির মধ্যে একজনের জামিন মঞ্জুর হয়েছে আদালতে। অপরজনের জামিন মেলেনি।

ভাগ