করোনা পরিস্থিতিতে মানসিক চাপ কমাতে ‘অন্তত ৮ ঘণ্টা ঘুমাতে হবে’

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিদিন ‘অন্তত ৮ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেয়া হয়েছে। নিবারের স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ পরামর্শ দেন। তনি বলেন, কভিড-১৯ মহামাররি কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক অনিরাপত্তা আমাদের সকলের মনের ওপরেই অতিরিক্ত চাপ তৈরি করেছে। এর ফলে অনেকেরই নিয়মিত ঘুম ব্যাহত হচ্ছে। হামারির সময়টিতে পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমাতে হবে। এটা আমাদের মন ও শরীর দুটোই ভাল রাখবে। ীর্ঘদিন সংস্পর্শ এড়িয়ে চলার বিষয়টি মানুষের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করতে পারে জানিয়ে তিনি বলেন, শিশুর সম্মিলিত মানসিক বিকাশ বাধাগ্রস্থ হতে পারে, রোগপ্রতিরোধ মতা কমাতে পারে এবং অতিরিক্ত মানসিক চাপ তৈরি করতে পারে। এই সময় বাড়ির শিশু এবং বয়ষ্কদের বিশেষভাবে যতœ নিন। ারীদের প্রতি যতœবান হওয়া পরামর্শ দিয়ে তিনি বলেন, বেশিরভাগ সংসারে নারীই প্রাথমিক এবং একমাত্র সেবাদানকারী। যে কোন সংকটে তার কাজের চাপ এবং মানসিক চাপ বহুগুণ বেড়ে যায়। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা পরিহার করুন। রোনা মহামারিকালে সকলকে মানসিকভাবে উজ্জীবিত থাকার আহ্বান জানিয়ে ডা. নাসিমা বলেন, নিজে কিভাবে ভাল থাকবেন সে পথ খুঁজে নিতে পারেন নানারকম সৃষ্টিশীল ও ভালো কাজের মধ্যে।

ভাগ