লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় করোনা যোদ্ধা হিসেবে জীবণের ঝুঁকি নিয়ে যারা মানুষের কল্যাণে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি.এম. কামাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি এবং তরুণ সমাজ কর্মী এস.কে.এমডি হাসান।
সরকারি-বেসরকারি ও ব্যাক্তিগত অর্থায়নে দরিদ্রদের পাশে থেকে কাজ করেছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়াই যেন তাদের প্রধান কাজ ছিল। করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি খাদ্য, ওষুধ পৌঁছে দিতেন তারা। এখনো সে কার্যক্রম অব্যাহত রয়েছে। মানুষের সেবা করতে গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি নিজেই করোনা আক্রান্ত হয়ে চিকিসাধীন রয়েছেন। ভাইস চেয়ারম্যান বি.এম কামাল হোসেন করোনার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের সেবায় ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, আমার সাথে আল্লাহ আছেন, মানুষের সেবা করে যাবো। করোনাকে আমি ভয় পাই না। এদিকে. করোনার প্রভাব পড়ার সাথে সাথে খাদ্য সহায়তা দিয়ে দরিদ্র মানুষের পাশে ছিলেন সাংবাদিক শিমুল হাসানসহ যুব-শিশু ফাউন্ডেশনের ২০ জন কর্মী। তারা দরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী, মাস্ক, উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। খলিশাখালী গ্রামের বাসিন্দা তরুণ সমাজকর্মী এস.কে, এমডি হাসান খলিশাখালী স্পোর্টিং কাবের অন্যতম কর্ণধর। ৬০/৭০ জন যুবককে নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি। করোনাকালে অন্তত আট শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন খলিশাখালী স্পোর্টিং কাবের মাধ্যমে।



