শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে যশোরের নাভারণ বিএনপির উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন ধরনের ফলের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে নাভারণ পুরাতন বাজার থেকে আম, পেয়ারা, আমড়া, লেবুসহ বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়। বিএনপি নেতা হারুণ অর রশিদ হান্টু ও হায়দার আলীর নেতৃত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারণ ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব হোসেন মেম্বার, নজরুল ইসলাম মাস্টার, শহীদুল ইসলাম রতন, আবু হাসান, আলাউদ্দিন পান্তু, শহীদ দেওয়ান, সুলতান ভুইয়া, সাইদুর রহমান সবুজ, রবিউল ইসলাম মিলন, মাহাবুবুর রহমান কল্লোল, ছাত্রদল নেতা কামরুজ্জামান, ইমরান হোসেন প্রমুখ। চারা বিতরণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।




