সাতক্ষীরায় ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ও শনিবার তারা মারা যান। মৃতরা হলেন, দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের ইয়ছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোলের জয়নাল আবেদিনের ছেলে মো. রাহাতুল্লাহ (৯৫) ও কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আবদুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)। সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোহিনুর বেগম শনিবার দুপরে, শরিবার রাত ১০টার দিকে একই উপসর্গ নিয়ে মো. রাহাতুল্লাহ এবং আমেনা খাতুন রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের তিনজনের মৃত্যু হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক আরও জানান, মৃত তিনজনের নমুনা সংগ্রহ করে পরীার জন্য পাঠানো হয়েছে। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে চারজনের পজিটিভ রেজাল্ট এসেছে।

ভাগ