মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটক ইসলাম মন্ডল (৪০) মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। শনিবার সন্ধ্যায় সেজিয়া পোটের বিল নামক স্থান থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।





