মহেশপুরে ২০ কিলেমিটার রাস্তার নির্মাণকাজ শুরু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে দত্তনগর-জিন্নাহনগর-সামন্তা সড়কের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে একনেক সভায় পাশ হওয়া মহেশপুর উপজেলায় ৪৮ কিলোমিটার রাস্তার বিপরীতে ৭৮ কোটি টাকা বরাদ্দ হয়। এরমধ্যে ২৮ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বাকি ২০ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ৩৮কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরে নতুন করে নির্মাণ করা হচ্ছে।

ভাগ