ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহি বিএম হাইস্কুলের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে শারিরিক দুরত্ব বজায় রেখে উক্ত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঝিকরগাছা উপজেলা মোঃ চেয়ারম্যান মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ, দাতা সদস্য ইসমাইল হোসেন বাবু, অভিভাবক সদস্য রুহুল কুদ্দুস, আব্দুর রহীম মৃধা, শেখ মহসিন আলী, মাহামুদা মুকুল, মনিরা পারভিন, শিক্ষক প্রতিনিধি আসাদুর রহমান, নামজুল ইসলাম, রুনা লাইলা প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আজহার উদ্দিনকে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বক্তব্যকালে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলসহ বিদ্যালয়ের ধারাবাহিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে সকল শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানিয়েছেন।





