ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি)’র অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, বেঞ্চ বিতরণ, উপজেলা পরিষদের অভ্যান্তরে শিশুদের জন্য স্লিপার, দোলনা ও ব্যালান্সার স্থাপন, মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, জ্যামিতিকবক্স, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যানসহ, উপজেলা পরিষদ চত্ত্বরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল, ফল ও ঔষধী গাছের চারা বিতরন এবং উপজেলা পরিষদের মধ্যে একটি পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স রুমে বিররণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির আলম মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব লুবনা তাী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আকবার হুসাইন, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারন সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, প্রভাষক তরিকুল ইসলাম, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারী নির্বাচন অফিসার স্বপণ কুমার প্রমূখ।




