শার্শায় সাংবাদিকসহ করোনায় আক্রান্ত ৬

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় সাংবাদিকসহ নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে শার্শা উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০। আক্রান্তদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছে। এছাড়া করোনায় দুজন ও করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত ৬ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী শার্শায় ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন সাংবাদিক। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

ভাগ