চৌগাছায় বিএনপি নেতা কামরুজ্জামানের কবর জিয়ারত নেতৃবৃন্দের

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মরহুম কামরুজ্জামান ভদু’র কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বাদ আসর উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি দল মাজার জিয়ারত করেন। এ সময় কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুসাইন আহমেদ, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সর্দার আনিছুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, জগদীশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার মহিদুল ইসলাম ও আব্দুল লতিফ লতা, পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা মজনুর রহমান, আবু সালাম, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু আহমেদ, আজমির হোসেন, সামাউল ইসলাম, সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রনেতা রাসেল হোসেন, কবির বিশ^াস, শামীম রেজা, বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। গত ৩০ জুন সন্ধ্যায় বিএনপি নেতা কামরুজ্জামান ভদু ইন্তিকাল করেন।

ভাগ