কুয়াদায় প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কুয়াদা পাবলিক লাইব্রেরির উদ্যোগে কুয়াদা কলেজ জামে মসজিদে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর কুয়াদা স্কুলে কলেজে সদ্যপ্রয়াত সহকারী শিক্ষক আসাদুজ্জামান, ক্রীড়া শিক্ষক মরহুম আব্দুল মান্নান, সিনিয়র শিক্ষক মরহুম নওশের আলী, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মরহুম লুৎফর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কুয়াদা পাবলিক লাইব্রেরির সভাপতি প্রভাষক শল্য শেখর মনীষ, সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, কুয়াদা কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আজিজুর রহমান প্রমুখ। মরহুম শিক্ষকবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, শিক্ষক মাও. জাহাঙ্গীর হোসেন।

ভাগ