কলারোয়া ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আব্দুল হামিদর ইন্তেকাল

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল হামিদ সরদার গতকাল (৩০জুন) মঙ্গলবার দুপুর ২.১৫ মিনিটে ঢাকায় একটি কিøনিকে ফুসফুসে ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ২পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরদেহ ঢাকা থেকে কলারোয়ায় ফেরা সাপেক্ষে আজ বুধবার সকালে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাগ