স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে তিশা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশু তিশা ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই-দুর্গাপুর গ্রামের মুজিবর মোল্লার মেয়ে। স্বজনরা জানান, শিশুটি দাদার কাছে থাকে। এ জন্য মা-বাবা খোঁজ নেয়নি। দীর্ঘ সময় শিশু তিশাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখে লোকজন। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় গান্না ইউনিয়নের মেম্বার শাহাবুদ্দিন জানান, সকালে পানিতে ডুবে শিশুটি মারা গেছে।




