মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। নতুন আক্রান্তরা হলেন উপজেলার খালিশপুরে ২ জন এবং পূর্ব দারিয়াপুর গ্রামের একজন। এদের মধ্যে ১ জন হাসপাতালে এবং ২ জন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করে তা পরীার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে মঙ্গলবার সকালে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।





