শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় একটি পালসার মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-শার্শা উপজেলার পুটখালী গ্রামের দোরুদ হোসেনের ছেলে রুবেল (২৫) ও জাহান আলীর ছেলে সবুজ (২৪)। এদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানাসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত আইনে একাধিক মামলা রয়েছে। শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই খায়রুল বাসার বলেন. গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে বালুন্ডা হয়ে জামতলা বাজারে আসছে। এমন খবর পেয়ে শার্শার মাকলার বিলের ওপর বাগাডাঙ্গা মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি টিম। এ সময় একটি পালসার মোটরসাইকেলসহ রুবেল ও সবুজ নামে দু’যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে জব্দ করা হয় ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




