যশোর পৌরসভার ১৪৩ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষণা

ভার্চুয়াল সভার মাধ্যমে যশোর পৌরসভার বাজেট ঘোষণা করেছেন মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। একই সাথে নগর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৪১ লাখ ১১ হাজার ৩৬৭ টাকার সংশোধিত বাজেট এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য ১৪৩ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৫১৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মেয়র। এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলসহ শহরকে বাসযোগ্য করার জন্য পরিবেশ সম্মত উন্নয়ন, সুস্থ বিনোদন, খেলাধুলা, শিা ও সংস্কৃতির চর্চা, নিরাপত্তাও মাদকমুক্ত সমাজ গঠনে প্রস্তাবিত বাজেট যথেষ্ট আবদান রাখবে। যশোর শহরকে আধুনিক নাগরিক বান্ধব গ্রীন ও কিন সিটিতে পরিণত করার উদ্যোগ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।

ভাগ