স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন-মধুসড়ক এলাকার বাসিন্দা একজন নারী স্বাস্থ্যকর্মীর স্বামী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের তিনজন এবং বায়সা গ্রামের এক যুবক ও একজন এনজিও কর্মী। সোমবার বিষয়টি নিশ্চিত করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন। এ নিয়ে কেশবপুরে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। আক্রান্ত সকলকে আইসোলশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।





