কলারোয়ায় একদিনে আরো ৪ জন করোনায় আক্রান্ত

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একদিনে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের করোনা পজিটিভ রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। নতুন করে আক্রান্তরা হলেন উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে মুনজুরুল ইসলাম (২৫), হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের আব্দুল করিম বকসের ছেলে আনারুল ইসলাম (৪৫), কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষিখোলা গ্রামের নুর আলীর ছেলে আব্দুর রউফ (৪৮) ও কলারোয়া পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ডের নবজীবন ভবনের ফরহাদ হোসেন (৪৩)। সোমবার আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, গত ২৫ জুন তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সোমবার রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে। তিনি আরো বলেন, এ পর্যন্ত উপজেলায় মোট ৫০০ জনের নমুনা সংগ্রহ করে পরীার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে রিপোর্ট এসেছে ৪৬৫ জনের। এর মধ্যে ২৩ জনের পজিটিভ, আর সকলের নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৬ জন সুস্থ হয়ে গেছেন।

ভাগ