স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দলের সাবেক ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও যশোর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম ও সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায় তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য লুৎফর রহমানের মৃত্যুতে শুধু যশোর জেলা নয়, গোটা দেশ একজন কৃতি খেলোয়াড়কে হারালো। তার শূন্যতা কোনদিন পূরণ হওয়ার নয়। নেতৃদ্বয় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।




