ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা পৌর বিএনপির আহবায়ক মো. হারুণ অর রশীদের ছোটভাই কাপড় ব্যবসায়ী আব্দুর রশীদ দিলিপ ক্যান্সার আক্রান্ত হয়ে সোমবার বিকালে ইন্তিকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আব্দুর রশীদ দিলিপের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ছিলেন তিনি। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে প্রায় ৪ মাস ধরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এদিন বাদঈশা জানাজা শেষে ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুরস্থ পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।





