লোকসমাজ ডেস্ক॥ সরকারিভাবে করোনাভাইরাসের পরীার জন্য হাসপাতালের বুথে গিয়ে নমুনা দিলে ২০০ টাকা ফি দিতে হবে। আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করিয়ে করোনা পরীা করাতে হলে ফি দিতে হবে ৫০০ টাকা। স্বাস্থ্য সেবা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সোমবার সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীার জন্য ফি আরোপের বিষয়ে আদেশ জারির সম্ভাবনা আছে। এখন পর্যন্ত সরকারিভাবে করোনাভাইরাস শনাক্তের পরীা বিনা মূল্যে করা হচ্ছে। আদেশ জারি হলে ফি দিয়ে নমুনা পরীা করাতে হবে। তবে বেসরকারি হাসপাতালে এখনো পরীার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীার জন্য লাগছে সাড়ে চার হাজার টাকা। ফির বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবও অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে নমুনা পরীার জন্য ফি নির্ধারণ করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান। এখন এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে আদেশ জারি করবে। নতুন করোনাভাইরাস শনাক্তে শুরু থেকেই আরটিপিসিআর পরীা করা হচ্ছে। এখন দেশের বিভিন্ন জায়গায় ৬৮ টি ল্যাবরেটরি চালু হয়েছে। সর্বষেশ আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অবশ্য পুরোনো মিলিয়ে এই সময়ে ১৮ হাজার ৯৯টি নমুনা পরীা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে তিন হাজার ৮০৯টি। আর এই পর্যন্ত পিসিআরে মোট পরীা করা হয়েছে সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।





