কেশবপুরে খৈল ভর্তি ট্রাক উল্টে মাছের ঘেরে

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) ॥ যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল এলাকায় রবিবার খৈল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। জানা গেছে, নাটরের স্টেশন বাজারের শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ অয়েল মিল থেকে ২৪০ বস্তা খৈল নিয়ে ঢাকা মেট্রো-ট ১৬২৯৩১ নম্বরের একটি ট্রাক চুকনগর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খৈলবাহী ট্রাকটি সড়কের পাশে একটি মাছের ঘেরে পড়ে যায়।

ভাগ