স্টাফ রিপোর্টার ॥ যশোরের আলাদা স্থান থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আটক হয়েছে। এরা হচ্ছে-শহরের ঘোপ নওয়াপাড়া রোডের সোহরাব হোসেনের ছেলে আলামিন, সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ও নওদাগ্রামের আফাজ উদ্দিনের ছেলে রাকিব হোসেন ওরফে রাকিব। পুলিশ জানায়, উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই ফিরোজ আহম্মেদ গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঘোপ নওয়াপাড়া রোডস্থ মাহামুদুর রহমান স্কুলের পাশে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলামিনকে আটক করেন। একইদিন দুপুরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই সমাপ্ত কুমার বৈরাগী শহরের গরীবশাহ মাজারের সামনে থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেন। পরে তার কাছ থেকে ৭পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা খয়েরতলা বাজারের মুরগিপট্টি থেকে রাকিব হোসেন ওরফে রাকিবকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এসব ঘটনায় কোতয়ালি থানায় তিনটি মামলা হয়েছে।





