চৌগাছায় কপোতাক্ষে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে জান্নাতুল নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৮নং ওয়ার্ডের পান্টিপাড়া মহল্লার মো.এলাহির মেয়ে। রবিবার নদ থেকে শিশুটিকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে শিশুটি খেলতে বের হয়ে নদী তীরে গেলে অবসাবধনতাবশত পানিতে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা ৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ভাগ