কালীগঞ্জে সাংবাদিকসহ নতুন আরও ২০ জন করোনা আক্রান্ত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে একজন সাংবাদিকসহ নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডা. সুলতান আহমেদ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক মিশন হোসেন জানান, গত তিন দিন আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনা পরীা করতে নমুনা দেন। রবিবার সকালে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে নিজ বাড়িতেই হোম আইসলেশনে আছেন। সাংবাদিক মিশন হোসেন একাত্তর টেলিভিশনের কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার। গত ২৪ ঘন্টায় কালীগঞ্জে ২০ জন করোনায় আক্রান্ত হলেন। রবিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাগ