চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় রবিবার উপজেলা মডেল হাসপাতালের গাইনি চিকিৎসক হাবিবা সিদ্দীকা ফোয়ারাসহ (৪১) পাঁচজন করোন শনাক্ত হয়েছেন। অন্য আক্রান্তরা পৌর শহরের কুঠিপাড়া,উপজেলার ফুলসারা ও সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। বর্তমানে আক্রান্তরা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো মোট ২৯।





