বাগেরহাট অফিস ॥ বাগেরহাটের মোল্লাহাটে গৃহহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুরে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মুক্তিযোদ্ধা শুকুর আলীর হাতে টিনশেডের পাকা ঘরের চাবি হস্তান্তর করেন ৫৫ পদাদিক ডিভিশন যশোর সেনা নিবাসের কর্নেল আনোয়ারুল ইসলাম। এ সময় লে. কর্নেল ইসমাইল হোসেন, মেজর রাজিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা অবরপ্রাপ্ত সৈনিক আকরামুজ্জামান, চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়াচ অফিসর কমল চন্দ্র দাসকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া ঘরপ্রাপ্ত সকলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং মুক্তিযোদ্ধা।
সেনাবাহিনীর প থেকে এই ঘর পেয়ে খুশি মুক্তিযোদ্ধা পরিবারগুলো। ঘরের চাবি হাতে পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা শুকুর আলী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন চাকরি করলেও তেমন কিছু করতে পারিনি। একটি ঘরও নির্মাণ করতে পারিনি। আজ বাংলাদেশ সেনাবাহিনীর প থেকে পাকা ঘর পেয়ে আমি খুব খুশি হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, ৫৫ পদাদিক ডিভিশনের সিইওসহ সকলকে ধান্যবাদ জানান তিনি। কর্নেল আনোয়ারুল ইসলাম বলেন, সেনাবাহিনী প্রধানের প থেকে গৃহহীন সেনা সদস্যদের গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সেনাবাহিনীর কল্যাণ তহবিলে অর্থায়নে এ গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। বাগেরহাটে আমরা আজকে চারজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধাদের কাছে ঘরের চাবি হস্তান্তর করেছি। এই জেলায় আরও একজন মুক্তিযোদ্ধাকে ঘর দেওয়া হবে। যেটা নির্মাণার্ধীন রয়েছে।





