কলারোয়া সীমান্তে ২৪টি সোনার বার উদ্ধার

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ ভারতে পাচারকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার ভোর ৫ টার দিকে উপজেলার কেঁড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে এ সোনা উদ্ধার করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। কলারোয়া সীমন্তের কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ওই সীমান্ত দিয়ে সোনা চোরাচালান হচ্ছে। পরে তার নেতৃত্বে টহলরত সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে কেঁড়াগাছি গফফারের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। যার ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা বলে বিজিব জানিয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাগ