কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দুই শিক্ষার্থীকে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাতীরা মো. হুসাইন শওকত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, প্রধান শিক আখতার আসাদুজ্জামান চাঁন্দু, প্রধান শিক মুজিবুর রহমান, স্কাউটস লিডার মনিরুজ্জামান, কাব লিডার অনুপ কুমার প্রমুখ। আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন-স্কাউটস সদস্য কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিার্থী জাকিয়া সুলতানা উর্মি ও কাব সদস্য কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিার্থী কাজী রেজওয়ান আজম।





