স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ফুড সেফটি মুভমেন্ট এর সাধারণ সভা ও কমিটির সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়। এ সময় সিনিয়র সহ সভপতি মাস্টার কামল আহমেদ, সহ সভাপতি প্রভাষক অমেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বাবুল আক্তার, সাইফুল ইসলাম, মুকুরুল ইসলাম মিন্টু, ফিরোজ হোসেন, কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুনসহ সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুড সেফটি মুভমেন্ট এর উপজেলা শাখার সভাপতি ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয় কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সভা শেষে সংগঠনের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





