সাতক্ষীরায় করোনায় প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ১৪ জন

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্য দিয়ে এতদিন করোনায় মৃত্যুহীন থাকা সাতীরা জেলাও করোনায় মৃত্যুর তালিকাভুক্ত হলো। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ জানান, মৃতের নাম অনিল বিশ্বাস (৭০)। তার বাড়ি দেবহাটার রতেœশ্বরপুর এলাকায়। গত ২২ জুন সোমবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার রিপোর্ট আসে করোনা পজিটিভ। এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতীরায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার পাওয়া রিপোর্টে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতীরার স্বাস্থ্য বিভাগ। সাতীরা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে জেলায় গতকাল পর্যন্ত মোট ১৪৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

ভাগ