চৌগাছায় হামলায় আহত কর্মীর বাড়িতে বিএনপি নেতা মিজানুর রহমান খান

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপিকর্মী হাবিবুর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে হাজির হন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান। শনিবার সকালে তিনি উপজেলার পাশাপোল গ্রামের সন্ত্রাসী হামলায় আহত কর্মী হাবিবুর রহমানের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন যশোর জেলা বিএনপির নেতা আলী হোসেন মোদন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এম. এ ছালাম, বিএনপি নেতা আলী কদর, মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাশাপোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুস সামাদ, বিএনপি নেতা আব্দুর রহিম, আবুল হোসেন, রফিকুল ইসলাম, শিমুল হোসেন, ডা. মাছুদুর রহমান, শের-আলী, সাইফুল ইসলাম, গোলাম হোসেন, তরিকুল ইসলাম ডবলু, শফিউদ্দীন মেম্বার, এম এ মান্নানসহ উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ২০ জুন পাশাপোল বাজারে হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বিএনপি নেতা মিজানুর রহমান খান মহামারী করোনা মোকাবেলায় পাশাপোল বাজার ও আমজামতলা বাজারের দোকানি ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে চৌগাছা সদর ইউনিয়নের মশ্মমপুর গ্রামের বিএনপি নেতা শহীদ বশির আলী ও পৌর শহরের হুদাফতেপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা শহীদ মকবুল হোসেনের কবর জিয়ারত করেন।

ভাগ