বাগেরহাট অফিস ॥ শামুক ও ঝিনুকের পোনা উৎপাদন কৌশল বিষয়ে বাগেরহাটে তিন দিনব্যাপী প্রশিক্সণ শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফ এম শফিকুজ্জোহা। এ সময় বক্তব্য দেন, গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এএসএম তানবিররল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা এমডি শরিফুল ইসলাম , বৈজ্ঞানিক কর্মকর্তা সাবরিনা খাতুন।প্রশিণ কর্মসূচিতে চাষি, মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সাধু পানির দণি-পশ্চিমাঞ্চলের শামুক ও ঝিনুকের ওপর পরিবেশ দূষণের প্রভাব, মাছের সাথে ঝিনুকের সমন্বিত চাষ ও অর্থনৈতিক গুরুত্বের ওপর প্রশিণ দেওয়া হয়।




