যশোরে মানব কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে থাকা অসহায় দুই রোগীকে সাহায্য ও এক দুস্থ রোগীকে রক্তদানের মাধ্যমে যশোর মানব কল্যাণ সংস্থা আত্মপ্রকাশ করেছে। শনিবার বিকালে হাসপাতাল চত্বরে রক্তদান করে সংগঠনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে সংগঠনের আহ্বায়ক ইনজামামুল হক বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে স্বেচ্ছায় কর্মহীন অসহায় মানুয়ের পাশে থাকা, অসহায় রোগীদের সাহায্যে সহযোগিতা, স্বেচ্ছায় রক্তদানসহ মানব কল্যাণের ব্রত নিয়ে আমরা বন্ধুরা মিলে যশোর মানব কল্যাণ সংস্থা নামে এ সংগঠনটি করেছি। সংগঠনের স্বেচ্ছাসেবী হয়ে আমরা কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উদ্বোধন ও পরিচিত সভায় ইনজামামুল হক ও মামুনুর ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও শুভ মিয়াকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের নাম প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।

ভাগ