করোনা থেকে সেরে উঠলেন বাণিজ্যমন্ত্রী

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (আগের অ্যাপোলো হাসপাতাল) থেকে গতকাল শনিবার দুপুরে তিনি বাসায় যান বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস জয় করে আজ বাণিজ্যমন্ত্রী দুপুরে হাসপাতাল থেকে ঢাকায় নিজ বাসায় ফিরেছেন। ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন বিশ্রাম নিবেন। ১৭ জুন করোনা শিনাক্তের পর বাণিজ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

ভাগ