বেনাপোলে বিএনপি নেতা আবু তাহের ভারত’র মায়ের ইন্তিকাল : অমিত ইসলামের শোক

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত’র মা আলহাজ মনোয়ারা বেগম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার দিবাগত রাত দেড়টায় তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ মনোয়ারা বেগম বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মরহুম আলহাজ নূর আলী মোড়লের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বড়আঁচড়াস্থ নিজ বাসভবনের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হবি, নাসিমুল গনি বল্টু, কাউন্সিলর আব্দুল আহাদ, ইসমাইল হোসেন শান্তি, শার্শা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, সেলিম শাহী, আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা রায়হানুজ্জামান দিপুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে বিএনপি নেতা আবু তাহের ভারত’র মা মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুরুপ শোক প্রকাশ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আলহাজ মহসিন কবীর। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ভাগ