রূপদিয়ায় যুবদলের ঝড়ে ক্ষতিগ্রস্ত দু’পরিবারে টিন বিতরণ

রূপদিয়া (যশোর) সাংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। নরেন্দ্রপুর ইউনিয়ন যুবদল এ টিন বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নেতা সোহেল রানা তোতা, ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম সরোয়ার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর কবির, ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুর রহমান সাকিল, যুবদলের সাংগঠনিক সম্পাদক একস্কেন্দার মির্জা লাল্টু, বিএনপি নেতা শহিদুল ইসলাম, খন্দকার ফকরুজ্জামান রাসেল, আব্দুস সামাদ প্রমুখ।

ভাগ