সাতক্ষীরায় নতুন করে আরো ২০ জনসহ ১৩২ জন করোনা আক্রান্ত

সাতক্ষীরা সংবাদদাতা॥ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ জন। বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ২০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এমন তথ্য দিয়েছেন সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। সাতীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

ভাগ