স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির পক্ষ হতে সমাজের গরিব অসহায় প্রকৃতির মানুষের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর, রুস্তমপুর, পুড়াহুদা, তেঘরি, মুক্তদাহ, নিয়ামতপুর এলাকার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লার মানুষের হাতে একটি করে মাস্ক তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। মাস্ক দেয়ার পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করেন। এ সময় কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার আলী আকবার, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খাইরুল ইসলাম, কবির হোসেন বাবলু, শাহাজান আলী, আমির হোসেন, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহীনুর রহমান, আজমির হোসেন, সামাউল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





