চুয়াডাঙ্গার উজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালি খাতুন (২১) নামের এক গৃহবধূ মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শেফালি খাতুন উজিরপুর গ্রামের সখেরপাড়ার মাজেদুল ইসলামে স্ত্রী। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুরে শেফালি খাতুন নিজ ঘরে ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। তার চিৎকারে পাশের ঘরে থাকা অন্যরা ছুটে এসে দেখে সে মেঝেতে পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ