ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় দু জন ব্যাংক কর্মকর্তা, একজন সিনিয়র স্টাফ নার্সসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীার রিপোর্টে পজিটিভ শনাক্ত হয়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকেলে জানান, গত মঙ্গলবার নমুনা পাঠানোর ফলাফলে এদিন ঝিকরগাছার সোনালী ব্যাংকের সেকেন্ড অফিসার (যশোর পালবাড়ি এলাকার বাসিন্দা) শাহাজান আলী, একই ব্যাংকের ক্যাশিয়ার মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা মিলন হোসেন, ঝিকরগাছা পৌর সদরের পারবাজার এলাকার বাসিন্দা যশোর সদরের তারক চন্দ্র ও উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত শওকত আলীর স্ত্রী রওশন আরার শরীরে করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে তারক চন্দ্র যশোর সদর হাসপাতালে এবং অন্যরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। এদিকে উলাকোল গ্রামের রওশন আরার স্বামী শওকত আলী করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগে গত বুধবার ঝিকরগাছা থানার এএসআই হেলালুজ্জামান (৪৫), পৌর সদরের পুরন্দপুর গ্রামের আশিকুল হক (২২) ও সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের সবুজ হোসেন (২৪) নমুনা পরীা করার পর পজিটিভ শনাক্ত হন। সবুজ ঝিকরগাছা হসপিটাল গেটের একটি প্যাথলজিতে কর্তরত ছিলেন। নতুন এই চারজনসহ ঝিকরগাছায় মোট ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থেকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম।




