চৌগাছা ফাউন্ডেশনের পক্ষে করোনা সচেতনতা কার্যক্রম অব্যাহত

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা ফাউন্ডেশনের পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। গত ১৯ জুন মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধনের পর হতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজারে চলছে প্রচার প্রচারণা, লিফলেট বিতরণসহ নানা সচেতনতামূলক কার্যক্রম। বৃহস্পতিবার সকালে চৌগাছা পৌর সদর থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ যাত্রা শুরু করেন। এরপর সাদিপুর, রুস্তমপুর, মাড়–য়া, আড়পাড়া, সৈয়দপুর, কোটালীপুর, তেঁতুলবাড়িয়া, দূর্গাবরকাটি, আফরা মোড়, সলুয়া বাজার, মালিগাতিসহ বিভিন্ন বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় ফাউন্ডেশনের মুখপাত্র ও যশোর গেজেট পত্রিকার সম্পাদক মাসুদ পারভেজ, এম হাসান মাহমুদ, শিক্ষক কামারুল ইসলাম, বি.এম রাজু, মহিবউল্লাহ, শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাগ